ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আ'লীগ নেতা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১০:৪৪ এএম
X

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সে সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে হ্যান্ডকাফ পরায়। সে সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে সাব্বির শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হলে আশপাশের শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুস্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। হামলার সুযোগে সাব্বির শেখ হ্যান্ডকাফসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। 

একই ভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এইচআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝