ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলগাজীতে অটোরিক্সা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৯ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:১৮ এএম
X

ফেনীর ফুলগাজীতে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, জাকিয়া আক্তার (৪০), তার মেয়ে ওয়াহিদা আক্তার যুথি (২৫) ও মো: কাউসার (৩০)।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী কলাবাগান নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো: কাউসার (৩০), ছাগলনাইয়া উপজেলার পাঠানগর ইউনিয়নের কাজি বাড়ির বাসিন্দা কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার যুথি (২৫) ও তার মা জাকিয়া আক্তার (৪০)।

এঘটনায় গুরুতর আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী উপজেলা কমপ্লেক্সের অদূরে কলাবাগান নামক স্থানে ফেনীগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা ফেনী থেকে আসা একটি মুরগীবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মজুমদার পাড়ার জাকিয়া আক্তার (৪০) ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া বলেন, সড়ক দূর্ঘটনার পর স্থানীয়রা নিহত দুইজন ও আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনাস্থলে একজন পুরুষ ও একজন নারী নিহত হন। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিকাপ ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এমএটিবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝