ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দশমিনায় এইচএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২৩ পিএম
X

পটুয়াখালীর দশমিনায় সিঁথি রাণী সিকদার (১৮) নামের এইচএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেতাগী সানকিপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিঁথি ওই গ্রামের নিত্য রঞ্জন সিকদারের মেয়ে ও দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজ থেকে চলতি বছরের (২০২৬ সালের) এইচএসসি পরিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে সিঁথির বাবা পার্শ্ববর্তী ঠাকুরহাট বাজারে যায়। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যায় সিঁথি রাণী। রাত ৮ টার দিকে সিঁথির মা পাশের বাড়িতে টেলিভিশনে সিরিয়াল দেখতে যায়। তারা ফিরে দেখেন নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আছে মেয়ে। তাদের ডাকচিৎকারে ছুটে আসেন প্রতিবেশিরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিঁথির মরদেহ উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে যায় পুলিশ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম দ্য ডেইলি অবজারভারকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝