ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩৩ পিএম
X

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরে একই দিন বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

তিনি বলেন, অভিযানে পুরাতন সরকারপাড়ার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আরাফাত খান রাব্বি (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরাফাত খান রাব্বি হুমায়ুন খানের ছেলে এবং তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝