নাটোরের সিংড়ায় মনজিল (৬০) নামের এক অটোভ্যান চালক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে উপজেলার নীলচড়া বিলের একটি আমগাছের রশিতে ঝুলন্ত তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ভ্যান চালক উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী গ্রামের মৃত কেফাতুল্লাহ প্রামাণিকের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ভ্যান চালক মনজিলের দুই বউ। পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে নীলচড়া বিলে একটি আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের তদন্তের রিপোর্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই/এসআর