ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঁচিশ বছরের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে মোংলা উপকূলের কয়েক লক্ষ মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:৪৭ পিএম
X

দীর্ঘ ২৫ বছর পর বাগেরহাটের মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল চালু হয়েছে। এর আগে এক মাসের বেশি সময় ফেরিঘাট এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট দূর করা হয়।

শনিবার (২৭ জুন) ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, পুরাতন মোংলা এলাকা থেকে প্রায় ১৪ হাজার শ্রমিক নৌকার মাধ্যমে তাদের কর্মস্থলে যাতায়াত করতেন। এতে প্রতিদিনই অনেক নারী-পুরুষ দুর্ঘটনার শিকার হতেন। তাই এখন থেকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইপিজেড শ্রমিকদের পারাপারের জন্য নিয়মিত ফেরি চলাচল করবে। তিনি আরও বলেন, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টোল আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

২০২১ সালে প্রথম মোংলা নদীর ঘোষিয়াখালী চ্যানেলে একটি ফেরি চালু করা হয়। কয়েক মাস পর নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায়। জোয়ারের সময় মাঝে মাঝে ফেরি চলাচল করলেও এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। দীর্ঘদিন ধরে স্থানীয়দের চরম ভোগান্তি চলছিল। রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সসহ পণ্যবাহী গাড়িও পারাপার করতে পারছিল না। ২৭ জুন থেকে একটি অতিরিক্ত ফেরি সংযোজনের মাধ্যমে ২৪ ঘণ্টা দুইটি ফেরি চলাচল করবে, ফলে মানুষের যাতায়াত অনেক সহজ ও নির্বিঘ্ন হবে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন মোংলা উপকূলের বাসিন্দারা। তাই নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝