ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামীকাল ফুলবাড়ীসহ দুই উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৫৯ পিএম
X
Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় শনিবার (২৭ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে দুই উপজেলার প্রায় ১ লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব ধরনের গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরী উপজেলায় প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলায় প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।

ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন, “নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।”

নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কামাল হোসেন বলেন, “রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে গ্রাহকরা আরও উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা পাবেন।”

এসি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement