ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২৭ পিএম
X
Advertisement

সুন্দরবনের গহীনে কুখ্যাত ডাকাত দল ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২৫ জুন খুলনা জেলার কয়রা থানার বনপাড়া-সংলগ্ন সুন্দরবনের গহীনে একটি বিশেষ অভিযান পরিচালনা করছিল বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানের সময় বোটে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। রাতব্যাপী চলা এ সংঘর্ষের পর এখন পর্যন্ত তিন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তবে ঘটনাস্থলে এখনো অভিযান চলমান থাকায় পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

বর্তমানে ওই এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে কোস্ট গার্ডের বিশেষ টিম কাজ করছে। অভিযান সম্পন্ন হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি কোস্ট গার্ডের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহীনে বা নিকটবর্তী লোকালয়ে আত্মগোপন করার চেষ্টা করতে পারে, বিধায় স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড। তথ্য প্রদানকারীর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement