ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় সড়কে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, লাখ টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কনিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

অভিযানে লালপুর এলাকার বাসিন্দা মদরিছ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়।

প্রশাসন জানায়, সড়কের ওপর বালু রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করা হয়েছিল। মোবাইল কোর্ট পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, জনস্বার্থে সড়ক দখল ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআরসি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement