ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৩৫ পিএম
X
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামে একটি বিটুমিন উৎপাদন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সোহেল রানা (২৪)। শাওন বর্তমানে গোয়ালন্দের শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কারখানাটিতে পুরোনো টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত চাপের কারণে হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উজানচর এলাকায় কারখানাটি পরিচালিত হচ্ছে। পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের মাধ্যমে বিটুমিন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে সাভারের এক ব্যক্তি ও স্থানীয় কিছু প্রভাবশালীর মাধ্যমে কারখানাটি চালু করা হয়।

এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত তদারকি না থাকায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement