ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে বিনামূল্যে ৪ হাজার নারকেল চারা বিতরণ
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৮ পিএম
X
Advertisement

বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এদিন ৮০০ কৃষকের মাঝে ৫টি করে মোট ৪ হাজার নারকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলায় অর্থকরী ফসল নারকেলের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

এএ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement