ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৬ এএম আপডেট: ২৫.০৬.২০২৬ ১:৩৭ পিএম
X
Advertisement

প্রথমার্ধে দুই দলই একের পর এক আক্রমণ করেও কোনো গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই দলই পায় গোলের দেখা। তবে ২-১ ব্যবধানে জয়ের হাসি হেসেছে সুইজারল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ গেছে সুইসরা। হারলেও প্রথমবার নক আউটে জায়গা করে নিয়েছে কানাডা।

কানাডার ভ্যাঙ্কুবারে বিসি প্লেস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৪৬ ও ৫৭ মিনিটে গোলের দেখা পায় সুইজারল্যান্ড। তাদের হয়ে গোল করেন রুবিন ও মানজাম্বি। ৭৬ মিনিটে কানাডার একমাত্র গোলটি আসে প্রমিস ডেভিডের পা থেকে।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার ৩৯ সেকেন্ডেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবিন বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জড়িয়ে দেন গোলের নিচের বাঁ কোণে। ক্রস থেকে অ্যাসিস্ট করেন জোহান মানজাম্বি।

প্রথম গোলে অ্যাসিস্ট করার পর ব্রিল এমবোলের অ্যাসিস্টে ৫৭ মিনিটে সুইসদের হয়ে দ্বিতীয় গোল করেন জোহান মানজাম্বি।

দুই গোল হজমের পর দারুণ এক গোলে ৭৬ মিনিটে ব্যবধান কমান কানাডার প্রমিস ডেভিড। বক্সের মাঝখান থেকে ডান পায়ে নেওয়া প্রমিসের শটে বল জালে জড়ায়। ক্রস করে গোলটিতে সহায়তা করেন নাথান সালিবা।

একটি গোল শোধ করলেও সমতা ফেরানো সম্ভব হয়নি এবং ম্যাচও জেতা হয়নি কানাডার। তবে দুই দলই চলে গেছে পরের রাউন্ডে।

এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement