ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় ইউপিডিএফের দুই সদস্য নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৯:২৮ পিএম
X
Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একটি একে-৪৭ রাইফেলসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকা থেকে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় মংসানু মারমা নামে এক ব্যক্তিকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সেখানে অবস্থানরত ইউপিডিএফ সদস্যরা গুলি ছোড়ে বলে দাবি করা হয়। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে একজন নিহত হন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয় এবং মংসানু মারমাকে আটক করা হয়।

এদিকে, একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় জেএসএস (জনসংহতি সমিতি) ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সুজন চাকমা নামে একজন নিহত হন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এবং দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।


এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement