ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনালের কাজ শেষ হবে ছয় মাসে: সড়ক প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:১৪ পিএম
X
Advertisement

ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে নির্মাণাধীন আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেছেন, টার্মিনালটি চালু হলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি দূরপাল্লার যাত্রীসেবার মানও উন্নত হবে।

বুধবার বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাবিবুর রশীদ বলেন, ঢাকার যানজট নিরসনে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ দ্রুত শেষ করে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, অতীতে বাস টার্মিনালগুলোকে পরিকল্পিত ব্যবস্থাপনার বাইরে ডিপো হিসেবে ব্যবহারের কারণে রাজধানীর যানজট বেড়েছে। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকার গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। দেশের চলমান সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দূরপাল্লার বাসগুলো ঢাকার অভ্যন্তরে প্রবেশ না করেই যাত্রী ওঠানামা করতে পারবে। এতে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এইচএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement