ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম
X
Advertisement

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুর হক তামিম (৩৬) খুলনা মহানগরের খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাকিবুর হক তামিমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি ভোররাতে আট্টাকী মহাসড়কের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement