ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীনগরে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৪২ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা। সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের শ্রীনগর উপজেলা পরিদর্শন উপলক্ষে আয়োজিত এ সেমিনার ও আলোচনা সভায় নারীর শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার এবং এসবকে দৃঢ়ভাবে ‘না’ বলার আহ্বান জানান।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে শুধু নিজের সাফল্যের জন্য নয়, পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষিত মা হিসেবে একটি আলোকিত ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement