ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ: দিনাজপুরে আটক ৪ জন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম
X
Advertisement

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার ভোর ৬টায় সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

আটক ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম। বাকি দুইজনের মধ্যে একজন আকুব্বর মোল্যা ও জাহানারা বেগম দম্পতির ছেলে। অপরজন আকুব্বর মোল্যার ভাই বলে জানা গেছে।

শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পঙ্কজ বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ভোরে এলাকাবাসী তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়।

তিনি বলেন, “আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে যাতায়াত করতেন। তবে তারা কীভাবে যাতায়াত করতেন, সে বিষয়ে কেউ সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।”

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, “এটি পুশইনের ঘটনা নয়, বরং অনুপ্রবেশের ঘটনা। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানানো হবে।”

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement