ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৫৮ এএম
X
Advertisement

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে তিন শিশুসহ নয় জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি।

বুধবার ভোর ৪টার দিকে আদাতলার উত্তর পাতাড়ী এলাকা দিয়ে এই চেষ্টা করে।

বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন ১৬ এক বিবৃতিতে জানিয়েছে, আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয় জনকে (তিন জন পুরুষ, তিন জন নারী ও তিন জন শিশু) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

আদাতলা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা শূন্য লাইনে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, 'ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধ ভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।'

গত ০৫ জুন ও ০৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে মোট ৪০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাঁধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।

জেএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement