ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চুরি, নগদ টাকা ও চিকিৎসাসামগ্রী লুট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২২ পিএম
X
Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।

ক্লিনিক ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. কামরুল ইসলাম প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। পরে মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি ক্লিনিকে এসে দেখতে পান, তার অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত সিএইচসিপি কামরুল ইসলাম জানান, চোরচক্র ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধপত্র, রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন), ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে চুরি যাওয়া মালামাল খোঁজাখুঁজি ও অজ্ঞাতনামা চোরদের শনাক্তের চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। সরকারি মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement