ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজারহাটে চাকিরপশার বিলে অভিযান, অবৈধ জাল ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১৭ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান। অভিযানকালে চাকিরপশার বিলের বিভিন্ন স্থানে স্থাপন করা ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল শনাক্ত করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্য, আনসার সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করা হয়, যা প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনাও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করায় জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জাল অপসারণ ও জব্দের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement