ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:১৫ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বাংলা মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে মদ তৈরির বিভিন্ন উপকরণ এবং প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোরকমন্ডল এলাকার গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে।

ফুলবাড়ীতে প্রথমবারের মতো বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসিআর/ এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement