ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে গ্যাসের সম্ভাব্য সন্ধান, চলছে অনুসন্ধান কার্যক্রম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাসজাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা যায়। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (২০ জুন) দিনভরও ওই কার্যক্রম চলমান ছিল বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, গ্যাসের সম্ভাব্য উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থল দেখতে ভিড় করছেন। তবে অনুসন্ধান ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে গ্যাসের মজুত পাওয়া গেলে তা এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান ও যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। পরীক্ষার ফলাফল ও অনুসন্ধানের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএসজেএ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement