ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৪১ পিএম
X

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব। শুক্রবার ক্লাব প্রাঙ্গণে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও ফলের রস আস্বাদনের মধ্য দিয়ে দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনের মাধ্যমে। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, বরই, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন ফল, ডেউয়া, জামরুল, তাল, লিচু, হাঁড়িভাঙ্গা আম, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, তালের শাঁস, কাঠবাদাম ও দেশি খেজুরসহ নানা ধরনের মৌসুমি ফল প্রদর্শন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান এবং আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন, বাছির জামাল, রাশেদুল হকসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

জেবি/টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝