ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় পর্যায়ে গুরুদাসপুরের দুই খুদে শিক্ষার্থীর গৌরবময় সাফল্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫০ পিএম
X
Advertisement

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে নাটোরের গুরুদাসপুর উপজেলাকে গর্বিত করেছে দুই খুদে শিক্ষার্থী।

প্রতিযোগিতার ইংরেজি কুইজ (বালিকা) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে গুরুদাসপুর উপজেলা সদরের রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ারিশা আলভিনা। সে চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকার মো. আলতাব হোসেন ও রত্না আক্তার দম্পতির কন্যা।

অন্যদিকে, উপস্থিত বক্তৃতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদাত মো. সাদ। সে মো. সাইফুল ইসলাম ও মোছা. সোমা খাতুনের সন্তান।

সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এ সাফল্য তাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবেই এ অর্জন এসেছে। তারা ভবিষ্যতেও আরও বড় সাফল্যের মাধ্যমে বিদ্যালয়, উপজেলা ও দেশের সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী বলেন, “জাতীয় পর্যায়ে দুই শিক্ষার্থীর এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাদের অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরের দুই শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের এই অসাধারণ সাফল্য শুধু উপজেলার নয়, পুরো নাটোর জেলার জন্যই গর্বের। তাদের এ অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানও প্রশংসার দাবিদার।”

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, এ ধরনের সাফল্য উপজেলার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।

এমএ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement