ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমোহনে গাঁজাসহ আটক যুবকের দুই মাসের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম
X
Advertisement

ভোলার লালমোহন উপজেলায় গাঁজা সেবন ও বহনের দায়ে মো. আমির হোসেন (৩৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।

এর আগে লালমোহন কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিআরডিবি সড়ক এলাকা থেকে আমির হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দণ্ডপ্রাপ্ত আমির হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা এলাকার আবুল কালামের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এইচপি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement