ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যা মামলায় গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম
X
Advertisement

বাগেরহাটের ফকিরহাটে বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং একই উপজেলার সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো. মশিউর রহমান (৩০)।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মো. মশিউর রহমানকে যশোরের অভয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৯ জুন রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে সোনাখালী এলাকার নিয়তির মাঠে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন।

এ ঘটনায় গত ১১ জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হাসান মোল্লা এবং ১২ নম্বর আসামি মো. মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”

এএটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement