ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:১১ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনায় মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক। মঙ্গলবার দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement