ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১০ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বসুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মুনতাহা ওই এলাকার শহিদুল ইসলামের কন্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মুনতাহা। কিছুক্ষণ পর আলেপ উদ্দিন নামে এক ব্যক্তি গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পানিতে ডুব দিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. রাহমাতুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

জেডএএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement