ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে ভাঙনের ঝুঁকিতে মহাসড়ক-সেতু, দ্রুত ব্যবস্থা নিতে এমপির নির্দেশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:২২ পিএম
X

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ও রামগঙ্গা সেতু। পরিস্থিতি পরিদর্শন করে সড়ক ও সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

সোমবার (১৫ জুন) বিকেলে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের দ্রুত প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশ দিয়ে প্রবাহিত ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে পড়ে। এতে সড়কের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে পড়ে যায়।

এদিকে সাম্প্রতিক পাহাড়ি ঢলে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে সেতু ও এর সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

পরিদর্শনকালে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশের ভাঙন বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, এর আগেও ভাঙনের ঘটনা ঘটলে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সাম্প্রতিক পাহাড়ি ঢলে নতুন করে ভাঙন দেখা দেয়।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসজেএ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝