ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা, আসামি গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৫২ পিএম
X
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চা পানরত এক ব্যক্তিকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে প্রভাষ কিসকো (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

নিহত ব্যক্তির নাম মমতাজ আলী (৫০)।

সোমবার (১৫ জুন) বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষ কিসকো ও মমতাজ আলীর মধ্যে পূর্ব শত্রুতা ছিল। গত ৫ জুন জুমার নামাজ শেষে গোবিন্দগঞ্জ উপজেলার সুজা মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন মমতাজ আলী। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রভাষ কিসকো লাঠি দিয়ে পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আবু সাঈদ ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি প্রভাষ কিসকো আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামে অভিযান চালিয়ে নিকোলাস সরেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচজে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement