ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে ৮ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার, বনে অবমুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:০৯ পিএম
X
Advertisement

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রকল্প এলাকার একটি বাসা থেকে আট ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার সকাল ৯টার দিকে কাপ্তাই প্রজেক্ট এলাকার শাহ আলমের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, স্থানীয়রা সাপটির উপস্থিতির খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাসার মালিক শাহ আলম জানান, সাপটি তার বাসার দুটি মুরগী খেয়ে ফেলে। তবে তিনি সাপটিকে না মেরে বন বিভাগকে খবর দেন। পরে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরবর্তীতে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটি কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় অবমুক্ত করা হয়। কাপ্তাই ন্যাশনাল পার্কের কাপ্তাই হেলিপ্যাড পুলিশ লাইনের গভীর জঙ্গলে বেলা ১২টার দিকে অজগরটি ছেড়ে দেওয়া হয়।

এ সময় দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক আবু কাওসার, ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার জানান, বনে পর্যাপ্ত খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে, ফলে এ ধরনের ঘটনা ঘটছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement