ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৪ পিএম
X

সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর, গেরুয়া, আমিনবাজার, রেডিও কলোনী এবং ধামরাইয়ের কচমচ এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার আশুলিয়া থানার বুড়িপাড়া দিয়াখালী এলাকার ছপুর উদ্দীন, গেরুয়া এলাকার আসাদ মিয়া (৩৮), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার মোঃ লুৎফর রহমান (৩০), সাভারের কাঞ্চনপুর এলাকার হেলেনা আক্তার (৩৫), ধামরাইয়ের আলমগীর হোসেন (৪২), সিরাজগঞ্জের নুরজাহান বেগম (২৭) এবং বগুড়ার শাফিরুল ইসলাম নয়ন (৩৬)।

এছাড়া আশুলিয়ার ইয়ারপুর এলাকার বর্ণচ্ছটা রিসোর্টের সামনে থেকে আজিজ মন্ডল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

অপরদিকে সাভারের রেডিও কলোনী এলাকায় পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন মানিকগঞ্জের মোঃ আজিজুল হাকিম (২০), মোঃ বিশাল শেখ (২২) এবং সাভারের মোঃ কাউছার (৩২)।

ঢাকা জেলা পুলিশের সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝