ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় নিহত মুজিবের মরদেহ ফেরত দিলো বিএসএফ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৫৩ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১২ জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। তিনি দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ৬–৭ জনের একটি বাংলাদেশি চোরাচালানকারী দল ভারতীয় চোরাচালানকারীদের সহযোগিতায় মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। এ সময় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর অন্যরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত মুজিব আলী পূর্বেও চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ নিহত মুজিবের মরদেহ হস্তান্তর করেছে। লাশ গ্রহণের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসআরসি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement