ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেছাল খামেনির জানাজার সময়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার তেহরানের মেয়র আলিরেজা জাকানি এ তথ্য জানান। 

তিনি বলেন, 'খামেনির শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।'

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হবে। 

তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে মেয়র জাকানি বলেন, মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ হিসেবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেহরান কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, খামেনির শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এ পদে অধিষ্ঠিত ছিলেন।

তথ্যসূত্র: জিও নিউজ।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement