ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:০২ পিএম
X

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) তিনি নৌবাহিনীর প্রধান ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে জানানো হয়, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে থাকে। সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অপরদিকে, সিএনআরডিতে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এরপর তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কার্যক্রম পরিচালনা করে দেশের সামুদ্রিক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পের বিকাশে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি প্রতিষ্ঠানটির পেশাগত ও কারিগরি দক্ষতারও প্রশংসা করেন তিনি।

পরিদর্শনসূচির অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন শেষে ড. এ. কে. এম. শামছুল ইসলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা, কার্যক্রমের অগ্রগতি এবং দক্ষ জনশক্তির প্রশংসা করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এমআর/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝