ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোংলায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৩৫ পিএম
X

মোংলা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল।

মোংলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বুধবার (১০ জুন) সকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের ধরতে বাগেরহাট জেলার মোংলা ও রামপাল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির মূল হোতা মো. রনি হাওলাদার (২০)-কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সদস্য সজিব আহমেদ জয় (২৫), সাজেদুল ইসলাম (২০), মো. নাজমুল শেখ (২৭), তানভীর হোসেন শাওন (৩৪) এবং মেহেদী হাসান (২৪)-কে আটক করা হয়।

পরে মেহেদী হাসানের রামপাল উপজেলার বাড়িতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময়ে মোংলা পৌরশহরের ওয়ান ব্যাংকের সামনে থেকে চক্রের সদস্য তানভীর হোসেন শাওনের কাছ থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। মোটরসাইকেল চুরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জেইউ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝