ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বুধবার (১০ জুন) দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাব্বির খান রাব্বি উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খুঁজতে প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে সাব্বির ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পটুয়াখালী সদরের একজন প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই কিশোরী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে ইশারায় সাব্বির কর্তৃক যৌন নির্যাতনের কথা প্রকাশ করে।

তবে সাব্বির এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবী করেন। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, "ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে আগামীকাল (বৃহস্পতিবার) জেলা হাসপাতালে পাঠানো হবে।"

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement