Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ      সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত      নওগাঁ সীমান্তে উত্তেজনা, দুশ্চিন্তায় সীমান্তবাসী      বারবার উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর      টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ      ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন বাদি      টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪      

খুলনায় বিশেষ যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৪৬)

খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত ছয় দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করেছে।

কেএমপি সূত্র জানায়, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এসএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close