Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ      সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত      নওগাঁ সীমান্তে উত্তেজনা, দুশ্চিন্তায় সীমান্তবাসী      বারবার উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর      টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ      ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন বাদি      টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪      

বাড়ি নির্মাণে ফুটবলার ঋতুপর্ণাকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৭)

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এ সহায়তা দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়দের প্রতি সরকারের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের ফুটবলে ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখা ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার নাম। প্রধানমন্ত্রীর এই সহায়তা তার সংগ্রামী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close