ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে মৃদু ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষজন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২৯ এএম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রোববার রাত ১১টা ৩৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঘর-বাড়ি ও আসবাবপত্র কেঁপে উঠলে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। তবে তাৎক্ষণিক ভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে অনেকেই এটিকে এই অঞ্চলের জন্য বড় ভূমিকম্প বলে জানিয়েছেন। 

উপজেলার বিভিন্ন এলাকায় মানুষজন ভূমিকম্পনের সময় দোয়া ও প্রার্থনা করেন।

এদিকে, হিন্দু অধ্যুষিত পল্লীগুলোতে নারীরা প্রার্থনার পাশাপাশি উলুধ্বনি দেন এবং সবার মঙ্গল কামনা করেন।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন হয়েছে।

তবে আকস্মিক এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

নাওডাঙ্গার বাসিন্দা সন্জু মিয়া ও কুরুষাফেরুষা এলাকায় বাসিন্দা পুলিন চন্দ্র রায় জানান, ভূমিকম্পের স্থায়িত্ব খুব বেশি না হলেও রাতের হঠাৎ কম্পন স্পষ্ট ভাবে অনুভূত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমাদের মতো অনেক মানুষ আতঙ্কেই ছিল।

এসি/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement