ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ বিক্ষোভ করেছে। অনলাইনভিত্তিক এই দলের সমর্থকেরা শনিবার (৬ জুন) রাজধানীর যন্তর-মন্তরে জড়ো হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে এই আন্দোলনে যোগ দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “যন্তর-মন্তরে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।”

সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে তিনি জানান, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।

এদিকে শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনি আন্দোলনে অংশ নেবেন।

বিক্ষোভকে ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী বিভিন্ন স্পর্শকাতর স্থানে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অভিজিৎ দীপকের বাসভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, তার ভারতে ফেরার পর বাড়ির সামনে ভিড় এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিক্ষোভকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বলে জানিয়েছে দ্য হিন্দু।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement