ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাটোরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৫৯ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১০:০১ এএম
X

নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় সোনিয়া বেগম নামে এক নারী পলাতক রয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে আব্দুর রব ও সোনিয়া বেগম চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনের একটি কোচের কাচের দরজা ভেঙে যায়।

ঘটনার পর স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা আব্দুর রবকে আটক করেন। পরে তাকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুর রব নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝