ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৫ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১২:৪৮ পিএম
X
Advertisement

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলে স্বাগতিক সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীদের বাংলাদেশ।

শুক্রবার (৬ জুন) রাতে সেরাভালের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই গোল করে দলের জয়ের নায়ক হন তপু বর্মণ। একই সঙ্গে এটি ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ, যা স্মরণীয় হয়ে থাকল ঐতিহাসিক এই জয়ের মধ্য দিয়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ শুরু থেকেই ২১১তম স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। যদিও শুরুর একাদশে ছিলেন না শমিত সোম ও অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

ম্যাচের ১৯তম মিনিটে শেখ মোরছালিনের নিখুঁত ক্রসে উড়ন্ত হেডে বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন তপু বর্মণ। ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটিই বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম গোল।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩১তম মিনিটে নিকোলাস জিকোপেত্তি গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি সময়ে উভয় দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় বাংলাদেশ। একাধিক পরিবর্তন এনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফল আসে ম্যাচের ৮৬তম মিনিটে। কর্নার থেকে পাওয়া বল দৃষ্টিনন্দন শটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন তপু বর্মণ।

ম্যাচের বাকি সময়ে সান মারিনো সমতা ফেরানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকেরাও উচ্ছ্বাসে মেতে ওঠেন এই স্মরণীয় সাফল্যে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement