ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান ভস্মীভূত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:১৭ পিএম
X
Advertisement

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষুদ্র কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং দ্রুত একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে।

দেড় ঘণ্টার মধ্যে বাজারের প্রায় ৮০টি কাপড়ের দোকানসহ পাশের একটি রাজনৈতিক অফিস এবং আরও ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে পাশের নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তারা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও আগুনের ভয়াবহতার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা করতেন। আগুনে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং পুনর্বাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement