ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম আপডেট: ০৫.০৬.২০২৬ ৫:৫১ পিএম
X
Advertisement

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে। তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

বুবলীর এই ঘোষণার পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে শোবিজ অঙ্গনে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। নতুন এই ঘোষণার পর অনেকেই ধারণা করছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। তবে এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শাকিব খান ও বুবলীর বিয়ের বিষয়টি ২০২২ সালে প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement