Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       

স্বামী-সন্তান বিদেশে, ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৪)

রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, রোড নম্বর-১০-এর ১২ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ।

পরিবারের সদস্যরা জানান, গত ২৬ মে বিকাল ৩টার দিকে তার বোন আয়েশা রহমানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে গত ২ জুন রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের দুটি দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী, ছেলে ও দুই মেয়ে কানাডায় বসবাস করেন। তিনি প্রায় ৮ থেকে ১০ বছর ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় পল্লবী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close