ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১৯ এএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ‎বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী ও ছেলে সোহাগ বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলতে যান। সে সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।‎

‎মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম বলেন, 'বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মা-ছেলে দু'জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।‎'

‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বলেন, 'বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।'

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement