ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোরশায় মাদকবিরোধী অভিযানে আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৫৭ এএম আপডেট: ০৪.০৬.২০২৬ ৮:৫৯ এএম
X
Advertisement

নওগাঁর পোরশায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের আল আমিন (১৯), বিষ্ণপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও কপালীর মোড়ের তছলিম (৩৭)। 

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তিনি নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আম বাগানের ভিতর থেকে ২৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমিন ও মেহেদীকে আটক করা হয়।'

তিনি বলেন, এদিকে ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সন্ধ্যায় পেশাদার মাদক ব্যবসায়ী তছলিমকে মাদক বিক্রিরত অবস্থায় কপালীর মোড় থেকে আটক করা হয়। তছলিমের বিরুদ্ধে আদালতে পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।'

-এমআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement