ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার ২ আসামি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:০৬ পিএম
X
Advertisement

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবির পরিদর্শক মো. সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার মৃত পিয়ার আলী মাদবরের ছেলে ও ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

ঢাকা জেলা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই অভিযানে সোহেল মোল্লাকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

ওএফ/ এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement