ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রায়পুরে জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় তার জমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৩ জুন) বেলা ১১টায় রায়পুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সাবিকুন নাহার উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীমউদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা এবং ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী। অভিযুক্ত একই এলাকার মৃত জামাল হকের ছেলে নিজামউদ্দিন ভুলু।

পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ তাদের বাড়িতে সংঘটিত একটি লুটপাটের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার গর্ভের সন্তানদের ক্ষতির আশঙ্কার কথা জানান।

পরিবারের দাবি, ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গত ২২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে প্রসব করাতে হয়। জন্মের পর জমজ নবজাতকের একজন মারা যায় এবং অপরজন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে লক্ষ্মীপুর জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাবিকুন নাহারের স্বামী ওয়াহীদুজ্জামান রাজন। তিনি বলেন, “আমার স্ত্রী লুটপাটের ঘটনা ভিডিও করতে গেলে তার ওপর হামলা চালানো হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে আমাদের জমজ দুই সন্তান মারা যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

ওআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement